এবার দুর্গাপূজায় মিললো টানা ৫ দিনের ছুটি

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, 6:27 pm
এবার দুর্গাপূজায় মিললো টানা ৫ দিনের ছুটি

দুর্গাপূজা উপলক্ষ্যে আগামী ২২ অক্টোবর একদিন নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করছে সরকার। এর মাধ্যমে দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা পাঁচ দিনের ছুটি পাচ্ছে সরকারি চাকরিজীবীরা।

দুর্গাপূজা উপলক্ষ্যে আগামী ২২ অক্টোবর একদিন নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করছে সরকার। এর মাধ্যমে দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা পাঁচ দিনের ছুটি পাচ্ছে সরকারি চাকরিজীবীরা।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

সরকারি ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষ্যে ২০ ও ২১ অক্টোবর সরকারি ছুটি রয়েছে। এরপরের দিন ২২ অক্টোবর অফিস খোলা ছিল।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নির্বাহী আদেশে ২২ অক্টোবর ছুটির ঘোষণা দেয়া হয়েছে। এর পরের দুই দিন ২৩ ও ২৪ অক্টোবর যথাক্রমে শুক্রবার ও শনিবার, যা সরকারি সাপ্তাহিক ছুটি।