খুঁজুন

admin

গাজীপুরে জেলা এনজিও সমন্বয় কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত

গাজীপুরে জেলা এনজিও সমন্বয় কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত

গাজীপুরে জেলা এনজিও সমন্বয় কমিটির বিশেষ সভা ও ‘এনজিও তথ্য নির্দেশিকা’ প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। গাজীপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. নূরুল করিম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক (সচিব) ডক্টর মোহাম্মদ জকরিয়া। এসময় জেলার বিভিন্ন এনজিওর দপ্তর প্রধান এবং জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় জেলার উন্নয়ন ও সামাজিক কর্মকাণ্ডে এনজিওগুলোর কার্যক্রম, সমন্বয় এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। পরে আনুষ্ঠানিকভাবে ‘এনজিও তথ্য নির্দেশিকা’ প্রকাশনার মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারি দপ্তর ও এনজিওগুলোর মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করা গেলে জেলার উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল হবে এবং সাধারণ মানুষ আরও বেশি উপকৃত হবে।

2 September, 2026, 6:26 am