সাতক্ষীরা ৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়মের ম’র’দে’হ উদ্ধার 

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, 8:29 pm
সাতক্ষীরা ৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়মের ম’র’দে’হ উদ্ধার 

Oplus_131072

জামায়াত থেকে বহিস্কৃত সাতক্ষীরা ৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়মের ম’র’দে’হ উদ্ধার করা হয়েছে

রাজধানীর মানিকমিয়া অ্যাভিনিউয়ের ন্যাম ভবনে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জিএম নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।‌

বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপ-কমিশনার ইবনে মিজান বলেন, ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকে সিআইডির ক্রাইম সিন ইউনিট আলামত সংগ্রহ করছে। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর সদস্যরাও তথ্য সংগ্রহ করছেন। কার্যক্রম শেষ হলে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

সম্প্রতি এই মরিয়ম খাতুনের সঙ্গে হোটেলে গিয়ে জনতার কাছে আটক হয়েছিলেন সংসদ সদস্য নজরুল ইসলাম। পরে দাবি করেছিলেন মরিয়ম তার দ্বিতীয় স্ত্রী।