গাজীপুরে জিএমপির নতুন পুলিশ ক্যাম্পের উদ্বোধন

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, 4:29 pm
গাজীপুরে জিএমপির নতুন পুলিশ ক্যাম্পের উদ্বোধন

মহানগরীর মাস্টার বাড়ি বাসস্ট্যান্ড এলাকায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কার্যক্রম শুরু করা হয়েছে। এর অংশ হিসাবে গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় ‘কাউলতিয়া পুলিশ ক্যাম্প’ উদ্বোধন করেছেন জিএমপি কমিশনার মো: ইসরাইল হাওলাদার। এ উপলক্ষে

ক্যাম্প প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জিএমপি কমিশনার বলেন, গাজীপুর সদর থানাধীন কাউলতিয়ায় আরো একটি নতুন পুলিশ ক্যাম্প উদ্বোধন এলাকার সার্বিক আইনশৃঙ্খলার উন্নয়ন, চুরি, ছিনতাই, ডাকাতি মাদক নির্মূলে ভূমিকা রাখবে। তিনি অপরাধ নির্মূলে পুলিশের পাশাপাশি স্হানীয় জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এতে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার ( ক্রাইম এন্ড অপারেশন) বেলায়েত হোসেন, বিএনপি এ্যাড. মেহেদী হাসান এলিস, আবু তাহের মুসল্লি,সাইফুল ইসলাম টুটুলসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক নেতৃবৃন্দ