সন্ত্রাস বিরোধী আইনে সিফাত আব্দুল্লাহ’র জামিন নামঞ্জুর
Oplus_131072
গাজীপুরে একটি ভিডিও বার্তায় অতিরিক্ত বিদ্যুৎ বিল আসা দাবি করে প্রধানমন্ত্রী তারেক রহমান ও সরকারকে কটুক্তির অভিযোগে সিফাত আব্দুল্লাহ নামে এক যুবককে আটকের পর সন্ত্রাস বিরোধী আইনে মামলায় কারাগারে পাঠায় মেট্রোপলিশ জিএমপি’র গাছা থানা পুলিশ।
আজ সোমবার বেলা ১১ টার দিকে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ৫ এর বিচারক মো. রাকিবুল ইসলামের আদালতে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্যে দীর্ঘ শুনানি শেষে বিচারক আসামির জামিন নামঞ্জুর করেন।
অভিযুক্ত সিফাত আব্দুল্লাহর পিতার নাম মো. সেকান্দার আলী। গাজীপুর মহানগরীর ৩৮ নম্বর ওয়ার্ডে টিনের মসজিদ এলাকার বাসিন্দা।
আদালতে আসামী পক্ষের আইনজীবী ছিলেন, অ্যাডভোকেট রাশেদুল ইসলাম রবি ও রাষ্ট্র পক্ষের শুনানিতে অংশ নেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রট আদালতের পিপি অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান।
রাষ্ট্র পক্ষের আইনজীবী অ্যাডভোকের সিদ্দিকুর রহমান বলেন, গ্রেপ্তারকৃত সিফাত আব্দুল্লাহ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে আতাত করে বিভিন্ন জায়গায় জটিকা মিছিল সভা করার মদদ দাতা। পুলিশ তার বিষয়ে তদন্ত করে এগুলোর প্রমাণ পেয়েছে। বিষয়গুলো আদালকে বুঝানোর পর বিজ্ঞ তার জামিন নামঞ্জুর করেন। সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, রিমান্ড আবেদনের সময় শেষ হয়নি। পুলিশ চাইলে যেকোনো সময় রিমান্ড আবেদন করতে পারে।
আসামী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট রাশেদুল ইসলাম রবি বলেন, সরকারের হীন প্রচেষ্টার কারণে জামিন নামঞ্জুর হয়েছে। সিফাতকে আটকের পর পুলিশের বক্তব্য ছিলো তাকে সরকার প্রধানকে কুরুচিপূর্ণ মন্তব্য গালাগাল করার জন্য আটক করা হয়েছে। কিন্তু পূর্বের একটি সন্ত্রাস বিরোধী আইনের মামলায় তাকে কারাগারে পাঠানো হয়। তা একজন নাগরিকের সাংবিধানিক অধিকার ক্ষুন্ন হয়েছে।
বিজ্ঞ আদালতকে এসকল বিষয়টি পুরোপুরি বুঝানোর পরও বিজ্ঞ আদালতের বিচারক জামিন নামঞ্জুর করে।
উল্লেখ্য গত শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে সিফাত আব্দুল্লাহকে কারাগারে পাঠায় পুলিশ। এর আগে গত বৃহস্পতিবার(৪ সেপ্টেম্বর) রাতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) গাছা থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।



আপনার মতামত লিখুন