মোংলা-ঢাকা রুটে চালু হচ্ছে আন্তঃনগর ট্রেন
ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, 1:47 pm
মোংলা-ঢাকা রুটে একজোড়া আন্তঃনগর ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
গত ২৩ আগস্ট বাংলাদেশ রেলওয়ের মাসিক পর্যালোচনা সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে সভাপতিত্ব করেছেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেন। ওই দিনের সভার কার্যবিবরণীর একটি কপি জাগো নিউজের হাতে এসেছে।
সভার সিদ্ধান্ত অনুযায়ী, জামালপুর এক্সপ্রেস ট্রেন সার্কুলার রুটে পরিচালনার বিষয়ে নিরীক্ষাপূর্বক মতামত প্রেরণের সিদ্ধান্ত হয়। এছাড়া নরসিংদী কমিউটার ট্রেনের রেক দ্বারা ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত একজোড়া কমিউটার ট্রেন পরিচালনার বিষয়ে মতামত দিতে বলা হয়।
সভায় নাজিরহাট লোকাল ট্রেন কমিউটার ট্রেনে উন্নীত করার ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।



আপনার মতামত লিখুন