গণমাধ্যমকে স্বাধীনভাবে কাজের সুযোগ দিতে

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, 1:54 am
গণমাধ্যমকে স্বাধীনভাবে কাজের সুযোগ দিতে

সরকারের কার্যক্রমে কোনো ভুল-ত্রুটি থাকলে তা বস্তুনিষ্ঠ সংবাদের মাধ্যমে তুলে ধরার আহ্বান জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই চন্দ্র রায়। গণমাধ্যমকে কুক্ষিগত না করে স্বাধীনভাবে কাজের সুযোগ দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে সময় টেলিভিশন কার্যালয় পরিদর্শনে আসেন সংস্কৃতিমন্ত্রী নিতাই চন্দ্র রায়। এ সময় সময় টেলিভিশনের সাংবাদিকসহ বিভিন্ন বিভাগের কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

এ সময় সময় মিডিয়া লিমিটেডের সিইও সৈয়দ জুবায়ের আহমেদ বাবু ও হেড অব নিউজ মুজতবা খন্দকার মন্ত্রীকে সময় টেলিভিশনের বিভিন্ন বিভাগের কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। পরিদর্শন শেষে সরকারের কার্যক্রমে কোনো ভুল-ত্রুটি থাকলে তা বস্তুনিষ্ঠভাবে তুলে ধরার আহ্বান জানান সংস্কৃতিমন্ত্রী। দেশ ও জাতির কাছে সত্য তুলে ধরা গণমাধ্যমের দায়িত্ব বলেও মন্তব্য করেন তিনি।

বর্তমান সরকার গণমাধ্যমকে স্বাধীনভাবে কাজের সুযোগ দিচ্ছে দাবি করে মন্ত্রী বলেন, শুধু সরকারি দলের বক্তব্য নয়, দলমত নির্বিশেষে সবার কথা তুলে ধরবে গণমাধ্যম। গণমাধ্যম স্বাধীন ও নিরপেক্ষভাবে মানুষের কথা তুলে ধরবে; এমন প্রত্যাশার কথাও জানান সংস্কৃতিমন্ত্রী।