খুঁজুন

সর্বশেষ

ইতালিতে হা/ম/লা ও হে/ন/স্তা/র শিকার হয়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন

ইতালিতে হা/ম/লা ও হে/ন/স্তা/র শিকার হয়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। হা/ম/লা/কা/রী/রা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী বলে জানান তিনি। তাকে পানি, কোমল পানীয় ও ডিম ছুড়ে মারা হয়েছে, শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে বলে জানিয়েছেন অভিনেত্রী। বাঁধন আরও জানান, তার হাত থেকে মুঠোফোন ফেলে দেয়া হয়েছে। ঘটনার সময় তার ভাইয়ের শিশুসন্তানও সঙ্গে ছিল। হামলার পর স্থানীয় থানায় অভিযোগ করেছেন তিনি। বাঁধন জানান, ২০২৪ সালের জুলাই–আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে তার সক্রিয় ভূমিকার কারণেই তাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

8 September, 2026, 12:35 pm

১২ বছর পর আবারও ইংল্যান্ড ক্রিকেটে কেভিন পিটারসেন

দীর্ঘ ১২ বছর পর আবারও ইংল্যান্ড ক্রিকেটের সঙ্গে যুক্ত হচ্ছেন সাবেক তারকা ব্যাটসম্যান কেভিন পিটারসেন।  আগামী বছরের ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে তাকে সাদা বলের দলের ‘স্পেশালিস্ট মেন্টর’ হিসেবে নিয়োগ দিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। দক্ষিণ আফ্রিকায় জন্ম ও বেড়ে ওঠা পিটারসেনের স্থানীয় কন্ডিশন সম্পর্কে অভিজ্ঞতাকেই বিশেষ গুরুত্ব দিচ্ছে ইংল্যান্ড। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠেয় বিশ্বকাপের প্রস্তুতিতে তার জ্ঞান কাজে লাগাতে চায় দলটি। চলতি মাসের শেষ দিকে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ দিয়ে ব্রেন্ডন ম্যাককালামের কোচিং স্টাফে দায়িত্ব শুরু করবেন পিটারসেন। অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা সফরসহ বিশ্বকাপ পর্যন্ত দলের সঙ্গে কাজ করার কথা রয়েছে তার। ২০১৪ সালে বিতর্কিতভাবে ইংল্যান্ডের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি ঘটেছিল পিটারসেনের। ইসিবির সঙ্গে তখনকার সম্পর্কের অবনতি এতটাই চরমে পৌঁছেছিল যে দুই পক্ষের মধ্যে ‘আস্থার সংকটের’ কথাও প্রকাশ্যে এসেছিল। তবে সময়ের সঙ্গে সেই দূরত্ব মুছে গেছে। এবার ইংল্যান্ডের তরুণ ব্যাটসম্যানদের সঙ্গে নিজের অভিজ্ঞতা ভাগাভাগি করার সুযোগ পাচ্ছেন সাবেক এই বিধ্বংসী ব্যাটার। পিটারসেনকে কোচিং স্টাফে পেয়ে উচ্ছ্বসিত প্রধান কোচ ম্যাককালামও।

8 September, 2026, 12:22 pm