খুঁজুন

সর্বশেষ

মালয়েশিয়ায় বাংলাদেশিদের ম/র/দে/হ দাফন ও প্রেরণে ফিউনারেল কোম্পানির তালিকা চেয়েছে হাইকমিশন

মালয়েশিয়ায় মৃ/ত্যু/ব/র/ণ/কা/রী বাংলাদেশের নাগরিকদের ম/র/দে/হ দেশে পাঠানো কিংবা স্থানীয়ভাবে দাফন/সৎকার সেবা আরও সুশৃঙ্খল ও সহজতর করতে ... মালয়েশিয়ায় মৃত্যুবরণকারী বাংলাদেশের নাগরিকদের ম/র/দে/হ দেশে পাঠানো কিংবা স্থানীয়ভাবে দাফন/সৎকার সেবা আরও সুশৃঙ্খল ও সহজতর করতে বিশেষ উদ্যোগ নিয়েছে কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশন। এর অংশ হিসেবে মালয়েশিয়ায় নিবন্ধিত ফিউনারেল ও কাসকেট কোম্পানিগুলোর নাম তালিকাভুক্তকরণের প্রক্রিয়া শুরু করা হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, হাইকমিশনের পক্ষ থেকে আগ্রহী ফিউনারেল ও কাসকেট কোম্পানিগুলোর কাছ থেকে Expression of Interest (EOI) আহ্বান করা হয়েছে। আগ্রহী প্রতিষ্ঠানগুলোকে ইওআই ও টার্মস অব রেফারেন্সে উল্লিখিত শর্তাবলী অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র ও তথ্য আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখের মধ্যে দাখিল করতে অনুরোধ জানানো হয়েছে। আবেদনকারী প্রতিষ্ঠানগুলো প্রয়োজনীয় নথি অনলাইনে নির্ধারিত ই-মেইলে mission.kualalumpur@mofa.gov.bd অথবা counselorkl@probashi.gov.bd) পাঠাতে পারবেন। এছাড়া সরাসরি বাংলাদেশ হাইকমিশন, কুয়ালালামপুর কার্যালয়ে গিয়েও নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র ও কাগজপত্র জমা দেওয়ার সুযোগ রয়েছে বলে জানিয়েছে হাইকমিশন কর্তৃপক্ষ।

10 September, 2026, 8:58 pm

জাতীয় সংসদে ‘ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬’ পাস হয়েছে

বুধবার (৯ সেপ্টেম্বর) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বিলটি পাসের জন্য সংসদে উপস্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়। এর আগে গত শনিবার (৫ সেপ্টেম্বর) বিলটি পাসের সুপারিশ করে ত্রয়োদশ জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। সংসদ ভবনে কমিটির সভাপতি মুশফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ সুপারিশ করা হয়। বৈঠকে বিলটি পুঙ্খানপুঙ্খ যাচাই-বাছাই ও পর্যালোচনা শেষে সংশোধিত আকারে সংসদে পাসের সুপারিশ করেছিল কমিটি। কমিটির ওই বৈঠকে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ছাড়াও উপস্থিত ছিলেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি, সদস্য মঈনুল ইসলাম খান, মো. শাহাদাত হোসেন, মো. সাইফুল আলম ও সৈয়দ জয়নুল আবেদীন। এ ছাড়া আর্থিক প্রতিষ্ঠান ও অর্থ বিভাগের সচিব, বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং অর্থ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারাও বৈঠকে উপস্থিত ছিলেন।

9 September, 2026, 10:09 pm