ফেনীর নতুন জেলা প্রশাসক মাহবুবউল করিম

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, 9:15 pm
ফেনীর নতুন জেলা প্রশাসক মাহবুবউল করিম

Oplus_131072

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব (উপসচিব) মোহাম্মদ মাহবুবউল করিমকে ফেনীর নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) প্রশাসন ক্যাডারের কর্মকর্তা মাহবুবউল করিমকে এ নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

অন্যদিকে ফেনীর ডিসির দায়িত্ব চালিয়ে আসা মনিরা হককে জনপ্রশাসন মন্ত্রণালয় সংযুক্ত করা হয়েছে। মনিরা হক উপসচিব পদমর্যাদার কর্মকর্তা।