বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীতে পরীমনির শ্রদ্ধা

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, 4:23 pm
বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীতে পরীমনির শ্রদ্ধা

ছবি: সংগৃহীত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। শনিবার (১৫ আগস্ট) রাত ১০টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে তিনি এ শ্রদ্ধা জানান।পোস্টে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি ছবি প্রকাশ করেন পরীমনি। ছবিটির সঙ্গে সংক্ষিপ্ত ক্যাপশনে তিনি লেখেন, ‘ভুলি নাই, ভুলবো না।’

উল্লেখ্য, ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানের ৫১তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। ১৯৭৫ সালের এই দিনে ধানমন্ডির ৩২ নম্বরের বাসভবনে সপরিবারে নিহত হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশের ইতিহাসে দিনটি একটি গভীর শোক ও বেদনার অধ্যায় হিসেবে স্মরণ করা হয়।