বসুন্ধরা থেকে অভিনেত্রী রিধিকা রিধির মরদেহ উদ্ধার

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, 2:21 pm
বসুন্ধরা থেকে অভিনেত্রী রিধিকা রিধির মরদেহ উদ্ধার

ছবি: সংগৃহীত

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে মডেল ও অভিনেত্রী রিধিকা রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৫ আগস্ট) ভোরে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। পরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। পরিবারের বরাত দিয়ে জানা গেছে, এক ব্যক্তির সঙ্গে রিধিকার প্রেমের সম্পর্ক ছিল। ঘটনার আগে ভোরে ওই ব্যক্তির সঙ্গে ভিডিও কলে তার কথা-কাটাকাটি হয়।

একপর্যায়ে ভিডিও কল চলাকালীনই তিনি আত্মহত্যা করেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, পরিবারের অভিযোগের ভিত্তিতে এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

পুলিশের প্রাথমিক ধারণা, এটি আত্মহত্যার ঘটনা হতে পারে। তবে ঘটনার প্রকৃত কারণ তদন্তের মাধ্যমে নিশ্চিত হবে। মডেলিংয়ের পাশাপাশি রিধিকা রিধি বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছেন। তার অভিনীত নাটকের মধ্যে উল্লেখযোগ্য হলো ‘এখানে মানুষ বিক্রি হয়’, ‘বহুরূপী’, ‘ডাবল হানিমুন’ ও ‘সুন্দরী’।