বাংলাদেশ হাইকমিশনের কুয়ানতানে বিশেষ কনস্যুলার সেবা কার্যক্রম চালু
প্রবাসী বাংলাদেশিদের দোরগোড়ায় কনস্যুলার সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে ১৯ ও ২০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বাংলাদেশ হাইকমিশন, কুয়ালালামপুরের একটি প্রতিনিধি দল কুয়ানতানে এনবিএল মানি ট্রান্সফারে বিশেষ কনস্যুলার ক্যাম্প পরিচালনা করে।
দুই দিনব্যাপী এই ক্যাম্পের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্ট এনরোলমেন্ট, পাসপোর্ট বিতরণ এবং বিভিন্ন কনস্যুলার সেবা প্রদান করা হয়।
এ কার্যক্রমে মোট ২৮৮টি
ই-পাসপোর্টের এনরোলমেন্ট এবং বিতরণ সম্পন্ন করা হয়েছে।
তাছাড়া Same Person/Passport data correction letter, LoI ( Singapore letter etc.), ট্রাভেল পারমিট সহ অন্যান্য কনস্যুলার সেবা দেয়া হয়।পাশাপাশি হাইকমিশনের পক্ষ থেকে প্রবাসীদের বিশেষত কর্মী ভাইদের অনিয়মিত অভিবাসন পরিহারসহ স্থানীয় আইন ও রীতিনীতির প্রতি শ্রদ্ধাশীল থাকার পরামর্শ দেয়া হয়।
প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্ট ও কনস্যুলার সেবা নিশ্চিত করতে বাংলাদেশ হাইকমিশন মালয়েশিয়ার বিভিন্ন রাজ্যে এ ধরনের বিশেষ কনস্যুলার সেবা কার্যক্রম আয়োজনের প্রচেষ্টা অব্যাহত রাখবে ।



আপনার মতামত লিখুন