মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের মুক্তি প্রক্রিয়া স্থগিত

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, 5:44 pm
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের মুক্তি প্রক্রিয়া স্থগিত

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের ক্ষমার আবেদনের বিষয়টি স্থগিত করেছে দেশটির পার্ডনস বোর্ড বা ক্ষমা পর্ষদ।

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের ক্ষমার আবেদনের বিষয়টি স্থগিত করেছে দেশটির পার্ডনস বোর্ড বা ক্ষমা পর্ষদ। দুর্নীতিতে দণ্ডপ্রাপ্ত নাজিব মুক্তি পেতে পারেন– এমন খবরে সাধারণ জনগণের মাঝে অসন্তোষ ও ক্ষোভ সৃষ্টি হলে এই সিদ্ধান্ত নেওয়া হয়। চলতি সপ্তাহে রাজা সুলতান ইব্রাহিম এস্কান্দারের সভাপতিত্বে অনুষ্ঠিত পার্ডনস বোর্ডের বৈঠকে নাজিবের ক্ষমার আবেদনের বিষয় সামনে এলে তা নিয়ে দেশজুড়ে তোলপাড় শুরু হয়।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) দেশটির সরকারের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নাজিবের আবেদনের আলোচনা ভবিষ্যতের সুবিধাজনক কোনো বৈঠকের জন্য স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন রাজা। তবে একই সাথে কার্যকর হওয়া অন্য ৬৫ জন বন্দির ক্ষমা মঞ্জুর করেছেন তিনি।