সিপিএ’র কনফারেন্সে যোগদানের উদ্দেশ্যে রাতে ঢাকা ছাড়ছেন ডেপুটি স্পিকার
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপির নেতৃত্বে পাঁচ সদস্যবিশিষ্ট একটি সংসদীয় প্রতিনিধিদল দক্ষিণ আফ্রিকার কেপ টাউনে অনুষ্ঠিতব্য কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) ৬৯তম কনফারেন্সে অংশগ্রহণের উদ্দেশ্যে আজ শুক্রবার (১১) রাতে ঢাকা ত্যাগ করবেন।
প্রতিনিধিদলের সদস্য হিসেবে বিএনপির হুমাম কাদের চৌধুরী এমপি ও সাকিলা ফারজানা এমপি এবং জামায়াত ইসলামীর মো. মাহবুবুল আলম এমপি অংশ নেবেন। বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া প্রতিনিধিদলের সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
১৩ থেকে ১৯ সেপেটেম্বর ৬৯তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে (সিপিসি) কমনওয়েলথভুক্ত দেশগুলোর সংসদ সদস্য ও সংশ্লিষ্ট প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন।
সম্মেলনে ‘পরিবর্তনশীল বিশ্বব্যবস্থায় আন্তর্জাতিক আইন ও সংসদীয় গণতন্ত্রকে শক্তিশালীকরণ: কমনওয়েলথের নেতৃত্ব’ প্রতিপাদ্য সম্পর্কিত আলোচনা, মতবিনিময় ও সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল কনফারেন্সে অংশগ্রহণকারী পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিবের সঙ্গে দ্বি-পাক্ষিক বৈঠক করবেন।
এ ছাড়াও ব্যারিস্টার কায়সার কামাল দক্ষিণ আফ্রিকার প্রিমিয়ার অফ অ্যালান উইন্ডের সঙ্গে দ্বি-পাক্ষিক বৈঠকে করবেন।
কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্স (সিপিসি)-এ অংশগ্রহণকারী বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গেও ডেপুটি স্পিকার নেতৃত্বে বাংলাদেশ জাতীয় সংসদের প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হতে পারে।
সিপিসি -এর নেতাদের সঙ্গেও বাংলাদেশ জাতীয় সংসদের প্রতিনিধি দল সংসদীয় গণতন্ত্র চর্চা সুসংহতকরণের অভিন্ন লক্ষ্যে অর্জনের জন্য কর্মশালায় যোগ দেবেন।
প্রতিনিধিদল সম্মেলন শেষে আগামী ২০ সেপ্টেম্বর ৫টা ২৫ মিনিটে ফ্লাইট নং ইকে-৫৮৬ যোগে ঢাকা প্রত্যাবর্তন করবেন।



আপনার মতামত লিখুন