জেলা প্রশাসনের নির্দেশনা অমান্য, টাঙ্গুয়ার হাওরে ৬ হাউজবোটকে জরিমানা
ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, 6:25 am
সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ছয় হাউজবোটকে ১৮ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) বিকালে সুনামগঞ্জ জেলা প্রশাসনের উদ্যােগে টাঙ্গুয়ার হাওরের ইসিএভুক্ত এলাকায় হাউজবোট প্রবেশ করায় এই জরিমানা করা হয়।
জেলা প্রশাসন সূত্র জানায়, কয়েকদিন আগে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরের ইসিএভুক্ত এলাকায় হাউজবোট প্রবেশ নিষেধসহ ১১ দফার একটি নির্দেশনা জারি করে জেলা প্রশাসন। সেই নির্দেশনা অমান্য করে মঙ্গলবার অধিকাংশ হাউজবোট ইসিএভুক্ত এলাকায় প্রবেশ করলে জেলা প্রশাসনের উদ্যােগে হাওরে অভিযান পরিচালনা করে ছয় হাউজবোটকে মোবাইল কোর্ট পরিচালনা করে ১৮ হাজার ৫০০ টাকা জরিমানা করেন জেলা প্রশাসন কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিবুর রহমান।



আপনার মতামত লিখুন