আন্ডারগ্রাউন্ড ক্যাবল মেরামতে সুনামগঞ্জে ৮ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, 4:46 am
আন্ডারগ্রাউন্ড ক্যাবল মেরামতে সুনামগঞ্জে ৮ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ

ছবি: সংগৃহীত

আন্ডারগ্রাউন্ড ক্যাবলের জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য শনিবার (১৫ আগস্ট) সুনামগঞ্জ শহর ও শহরতলির বিভিন্ন এলাকায় টানা আট ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) সুনামগঞ্জ বিক্রয় ও বিতরণ বিভাগ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, সুনামগঞ্জের ৩৩/১১ কেভি জিআইএস সাব-স্টেশনের আন্ডারগ্রাউন্ড ক্যাবলের জরুরি মেরামত ও সংরক্ষণকাজ চলবে শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। এ সময় বিউবোর আওতাধীন শহর ও শহরতলি এলাকার সব গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকবে।

বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার বিষয়টি আগেই গ্রাহকদের জানাতে সামাজিক যোগাযোগমাধ্যমে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সংশ্লিষ্ট দপ্তর। পাশাপাশি শহরের বিভিন্ন এলাকায় মাইকিং করেও বিষয়টি জানানো হয়েছে। জরুরি মেরামতকাজ চলাকালে সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।