খুঁজুন

admin

সীমান্ত এলাকায় ড্রোনের মাধ্যমে মা’দ’ক আসছে – আইন মন্ত্রী

সীমান্ত এলাকায় ড্রোনের মাধ্যমে মা’দ’ক আসছে – আইন মন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, ‘মা'দ'কে'র সিন্ডিকেটের হোতারা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছেন। সীমান্ত এলাকায় ড্রোনের মাধ্যমে মা'দ'ক আসছে।’ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্থানীয় সংসদ সদস্য, সরকারি কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় মো. আসাদুজ্জামান এ কথা বলেন। তিনি বলেন, ‘মা'দ'ক এখন সামাজিক ব্যাধিতে রূপান্তরিত হয়েছে। সমাজকে মা'দ'ক'মু'ক্ত করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।’ আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী বলেন, ‘মা'দ'ক কোনো ব্যবসার অংশ হতে পারে না। এখানে আমাদের জিরো টলারেন্স। যদি কোনো নেতা এর পেছনে থেকে থাকেন তাকেও আমরা সতর্ক করছি।’ ফ্যাসিস্ট সরকারের আমলে শুধু রাজনৈতিক বিবেচনায় গুম ও ক্রস ফা'য়া'র (বিচারবহির্ভূত হ'ত্যা) হয়েছে। তবে বর্তমান সরকার গুম ও ক্রস ফা'য়া'র শূন্যের কোঠায় নিয়ে এসেছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘গেল ১৭ বছর বিএনপি-জামায়াতকে টার্গেট করে, মানুষকে ধরে নিয়ে গিয়ে বিনা বিচারে হ'ত্যা করা হয়েছে। যার নাম দেয়া হয়েছে ক্র'স'ফা'য়া'র; গুম করেছে।’ তিনি আরও বলেন, ‘বিএনপি করার কারণে, জামায়াত করার কারণে ৬০ লাখের বেশি মানুষের বিরুদ্ধে মিথ্যা গায়েবি মামলা করা হয়েছে। যার ৯৯% এর ক্ষেত্রে বাদী হয়েছিল পুলিশ। এই সময় এসে পুলিশ বাদী হয়ে হয়রানি করে রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে মামলা করছে। এই সংস্কৃতি আমরা বন্ধ করার চেষ্টা করছি। গুম ও ক্র'স'ফা'য়া'র আমরা শূন্যের কোঠায় নিয়ে এসেছি।’ আইনমন্ত্রী বলেন, ‘আপনাদের এখানে একটা কেস স্টাডি এসেছে সারা বাংলাদেশের মধ্যে, মিরাজ শেখের কেস স্টাডিটা। একটা গুমের অভিযোগ এসেছে। এটাও আমরা অত্যন্ত সতর্কতার সঙ্গে, অত্যন্ত গুরুত্ব দিয়ে এর তদন্ত কাজ আমরা অব্যাহত রেখেছি। আমরা চাই না মিরাজ শেখের পরিবার ন্যয়বিচার বঞ্চিত হোক। তিনি আরও বলেন, ‘তারা এটার প্রতিবাদ করতে গিয়ে সরকারি স্থাপনা ভাঙচুর করেছিলেন। তার কারণে মামলা হয়েছিল। তারা গ্রেফতারও হয়েছিলেন। ওই পরিবারকে আইন মন্ত্রণালয়ের লিগ্যাল এইড ইউনিটের অধীনে আমরা সহযোগিতা দিয়েছি। মিরাজ শেখের পরিবারের পাশে দাঁড়িয়ে তাদের জামিন করিয়েছে। তার বোন এখানে উপস্থিত আছেন। মামলা মামলার গতিতে চলবে। আমরা মানুষের পাশে থেকে সেবা দিতে চাই।’ বাগেরহাটে বিদ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে মন্ত্রী বলেন, ‘এখানে কয়েকটা হ'ত্যা হয়েছে। আমরা সন্ত্রাসের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীকে বলেছি, যার বিরুদ্ধে অভিযোগ আছে তাকে আইনের আওতায় আনার জন্য। তিনি যত শক্তিশালী হোন না কেন, বিএনপির কোনো শক্তিশালী নেতা যদি তাকে রক্ষার চেষ্টা করেন তার ব্যাপারেও আপনারা জিরো টলারেন্স নীতি দেখাবেন। খুন করে বাইরে ঘুরে বেড়াবেন, আর জনগণ বলবে খুন করলেও কিছু হয় না। পুলিশের হাত এখনো এত দুর্বল হয়নি। আইন আইনের গতিতে চলবে।’ বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেনের সভাপতিত্বে মতবিনিময় সভায়, বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য মশিউর রহমান খান, বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল আলিম, খুলনা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান, বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন, পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার, বাগেরহাটের সিভিল সার্জন আসম মাহবুবুল আলম, বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার সমাদ্দার,বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তালিম, সদস্য সচিব মোজাফফর রহমান আলম, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আবু সাইদ শুনুসহ জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

15 September, 2026, 6:41 pm